ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

ইতিহাস গড়লো বাংলাদেশ – মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আনসার-ভিডিপি নারী বেসবল দল

  • প্রকাশের সময় : Aug 15, 2026 ইং
ইতিহাস গড়লো বাংলাদেশ – মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আনসার-ভিডিপি নারী বেসবল দল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মালয়েশিয়ার সেলানগরে ইতিহাস গড়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী বেসবল দল। ‘মালয়েশিয়া আন্তর্জাতিক মহিলা বেসবল চ্যাম্পিয়নশীপ–২০২৬’-এর তৃতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার জাতীয় দলকে ১০–৯ হোম রানে পরাজিত করে টানা দ্বিতীয় আন্তর্জাতিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক বেসবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে আনসার-ভিডিপির নারী বেসবল দল।

গত ১২ আগস্ট ২০২৬ থেকে সারদাং, সেলানগর, মালয়েশিয়ায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ১৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার ‘গ্রিন অর্কা বেসবল’ দলকে ২৬–০ হোম রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রথম জয় এনে দেয় আনসার-ভিডিপি নারী বেসবল দল।

টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দলকে দেশপ্রেম, আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন। তাঁর সেই আহ্বানে সাড়া দিয়ে মালয়েশিয়ার মাটিতে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন দলের খেলোয়াড়রা।

এই সাফল্য বাংলাদেশের নারী বেসবলের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ক্রিকেট ও ফুটবলের বাইরে তুলনামূলকভাবে অপ্রচলিত বেসবলে আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য দেশের নারী ক্রীড়াবিদদের জন্যও তৈরি করেছে নতুন অনুপ্রেরণা।

এখন বাংলাদেশের মেয়েদের সামনে আরও বড় চ্যালেঞ্জ–১৬ আগস্টের ফাইনাল। পরপর দুই ম্যাচে জয় পাওয়া আনসার-ভিডিপি নারী বেসবল দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ফাইনালের মঞ্চেও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে বাংলাদেশের মেয়েরা।
জয়ের ধারা অব্যাহত থাকুক–ফাইনালেও গর্জে উঠুক বাংলাদেশ!

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্

ad300