ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’

  • প্রকাশের সময় : Jun 28, 2026 ইং
সিঁথি সাহার কণ্ঠ, অলংকারের নাচে মাতাচ্ছে ‘বসন্তের কোকিল’ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

চলমান ফুটবল উন্মাদনার মধ্যেও নতুন এক রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত নতুন গান ‘বসন্তের কোকিল’ মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছে। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টাতেই গানটির ভিউ ছাড়িয়েছে ৮১ হাজার।

অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে গ্ল্যামারাস উপস্থিতি ও নৃত্য পরিবেশনায় নজর কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় ভিজ্যুয়ালের কারণে অল্প সময়ের মধ্যেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনা তৈরি করেছে।

গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। এর আগে তিনি ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ এবং ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

নতুন গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। গানটির সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। মিউজিক ভিডিওটিও মন ভালো করে দেওয়ার মতো। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে আরও অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।'

গানটির মিউজিক ভিডিও পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ, প্রাণবন্ত নৃত্য এবং ভালোবাসার গল্পে নির্মিত ভিডিওটি ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

এদিকে অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, বর্তমানে নতুন মৌলিক গান প্রকাশের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখেই তারা ধারাবাহিকভাবে নতুন গান ও মানসম্মত মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ‘বসন্তের কোকিল’ সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি নতুন সংযোজন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স