ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ছত্রিশেই থেমে গেল ‘হিরোজ’ তারকা হেডেনের পথচলা

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
ছত্রিশেই থেমে গেল ‘হিরোজ’ তারকা হেডেনের পথচলা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বয়স ছিল মাত্র ৩৬। এরই মধ্যে নিজের অভিনয় দক্ষতা ও সুরের জাদুতে বুঁদ করেছিলেন বিশ্বব্যাপী ভক্তদের। কিন্তু অকালেই থেমে গেল হলিউডের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও গায়িকা হেডেন প্যানেটিয়ার সফর। রোববার (১৬ আগস্ট) হেডেনের অকালপ্রয়াণের খবর শোনার পরপরই গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও বিনোদন জগতে।

টেলিভিশন জগতের তুমুল জনপ্রিয় ‘হিরোজ’ সিরিজে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। হেডেনের ১১ বছরের একটি মেয়ে রয়েছে।


অভিনেত্রীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, একটি বিশেষ ঘটনার পর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য শিগগির প্রকাশ পাবে।

জানা গেছে, মৃত্যুর আগের দিন তিনি তীব্র পিঠের ব্যথায় ভুগছিলেন এবং তার সঙ্গীর সঙ্গে লস অ্যাঞ্জেলেস থেকে ভ্রমণ করেছিলেন।

মাত্র ১১ মাস বয়সে একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে হেইডেন প্যানেটিয়েরের অভিনয় জীবন শুরু। শৈশব থেকেই তিনি সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত হন। পরে ‘হিরোজ’ তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় এবং এর জন্য তিনি একাধিক সম্মাননা অর্জন করেন।


সব সময় প্রচারের আলোয় থাকা এই অভিনেত্রীকে ক্যারিয়ারে বহু কঠিন অধ্যায়ের মুখোমুখি হতে হয়েছিল তাকে। প্রসব-পরবর্তী মানসিক বিষণ্ণতা এবং মাদকাসক্তির বিরুদ্ধে তার সংগ্রামের কথা সর্বজনবিদিত। তিনি জীবনীনির্ভর ‘দিস ইজ মি: আ রেকনিং’ বইয়ে এসব বিষয় খোলাখুলিভাবেই তুলে ধরেন। গত মে মাসে প্রকাশিত হয় তার এই স্মৃতিগ্রন্থটি।


ছোটপর্দার সাফল্যের পাশাপাশি ‘রিমেম্বার দ্য টাইটানস’, ‘আইস প্রিন্সেস’, ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬’র মতো বহু জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। সংগীতেও ছিল তার অনবদ্য পারদর্শিতা। ‘ন্যাশভিল’ ধারাবাহিকের জন্য তিনি নিজে গান গেয়েছেন এবং বিলবোর্ডের কান্ট্রি চার্টেও জায়গা করে নিয়েছিলেন। এই বহুমুখী প্রতিভা তাকে গোল্ডেন গ্লোবের মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন এনে দিয়েছিল। 


২০২৩ সালে ছোট ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন হেডেন। তার অকাল প্রয়াণে সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকে তার সঙ্গে কাটানো পুরোনো স্মৃতির ছবি শেয়ার করে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শৈশব থেকে বিনোদন জগতে আলো ছড়ানো এই অভিনেত্রীর প্রয়াণ ভক্ত ও সহকর্মীদের হৃদয়ে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স