ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর

  • প্রকাশের সময় : Feb 5, 2026 ইং
যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর ব্যক্তিগত জীবনকে বরাবরই পর্দার আড়ালে রাখতে পছন্দ করেন। খুব একটা আলোচনা বা বিতর্কে তাকে দেখা যায় না। কিন্তু ২০২২ সালে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। ঘরের কোণে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সম্প্রতি শ্রদ্ধার মাসি তেজস্বিনী কোলহাপুরী সেই দুঃসহ স্মৃতির কথা প্রকাশ্যে এনেছেন।২০২২ সালে বেঙ্গালুরুতে একটি মাদক মামলায় শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ। সেই খবর ছড়িয়ে পড়লে মুম্বাইয়ে শক্তি কাপুরের বাড়ির সামনে ভিড় জমায় গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতা। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন একটি রাজনৈতিক দলের কর্মীরা শ্রদ্ধার বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন।তেজস্বিনী জানান, বাইরের সেই চিৎকার আর স্লোগান শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শ্রদ্ধা। একদিকে ভাইয়ের গ্রেপ্তার, অন্যদিকে বাড়ির দোরগোড়ায় রাজনৈতিক হাঙ্গামা সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সহ্য করতে না পেরে ঘরের ভেতরেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।সিদ্ধান্তের বিষয়ে তেজস্বিনী বলেন, ‘আসলে ওর কোনো দোষ ছিল না। ও কেবল ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিল। পেশাদার ডিজে হিসেবে ও ভারতের বিভিন্ন নামী পানশালায় কাজ করে। পারিবারিক আভিজাত্যের কারণেই ওকে সহজে টার্গেট করা হয়েছিল।’পরবর্তীতে ওই মামলায় সিদ্ধান্ত নির্দোষ প্রমাণিত হলেও, সেই সময়কার হেনস্তা শ্রদ্ধা কাপুরের মনে গভীর ক্ষত তৈরি করেছিল। মাসির দাবি, দাদার ওপর আসা ওই বিপদ এবং বাইরের নোংরা রাজনীতি সহ্য করা শ্রদ্ধার জন্য ছিল ভীষণ যন্ত্রণাদায়ক।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স