ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

আবারও বিয়ের পিঁড়িতে আমির

  • প্রকাশের সময় : Jul 5, 2026 ইং
আবারও বিয়ের পিঁড়িতে আমির ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আজ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

রোববার (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।

কিছুদিন আগেই গৌরীর সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। গেল জুন মাস থেকেই তিনি চুপিসারে তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আজ নিজের বাসভবনে বিয়ে সারবেন অভিনেতা।তবে জানা গেছে, বলিউডের আর দশটা জমকালো বিয়ের মতো এই আয়োজনে কোনো বাহুল্যতা থাকছে না। কোনো বিলাসবহুল হোটেল বা বড় রিসোর্টের পরিবর্তে আমির নিজের বান্দ্রার বাসভবনে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্পূর্ণ ঘরোয়া ও অত্যন্ত সাদামাদা পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

এই বিয়েতে আমন্ত্রিত অতিথির তালিকাও বেশ সংক্ষিপ্ত। দুই পরিবারের সদস্য, অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ কিছু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে এই আনন্দঘন মুহূর্তের অন্যতম আকর্ষণীয় দিক হলো আমিরের পূর্বের সম্পর্কগুলোর প্রতি সম্মান। জানা গেছে, আমিরের সাবেক দুই স্ত্রী এবং সন্তানেরাও এই বিয়েতে অংশ নেবেন। ফলে এটি কেবল দুজনের বিয়ে নয়, বরং পরিবারগুলোর এক হওয়ার বিশেষ এক উৎসবে পরিণত হতে যাচ্ছে। 

সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করে আমির তার এই সাদামাদা আয়োজনের ইচ্ছার কথা জানান। তিনি উল্লেখ করেন, যেকোনো বড় উদযাপনের চেয়ে পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। 

একই সঙ্গে তিনি সবার কাছে ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। 

ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিচ্ছেদ পরবর্তী সময়েও তিনি তার পূর্বের পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছেন। 

অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে এবং তার একটি পুত্রসন্তান রয়েছে। আমিরের তিন সন্তানসহ মোট চার সন্তানই বাবার এই নতুন পথচলায় পাশে থেকে আনন্দ উদযাপনে শামিল হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পুরো বলিউড পাড়ায় এখন এই বিয়ে নিয়ে জোর চর্চা চলছে। বিয়ের জাঁকজমক বাদ দিয়ে পরিবারের গুরুত্ব এবং আপনজনদের নিয়ে এমন সরল উদযাপন অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ