ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

ঢাকা-৮ আসনে ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম

  • প্রকাশের সময় : Jan 25, 2026 ইং
ঢাকা-৮ আসনে ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম ছবির ক্যাপশন: ঢাকা-৮ আসনে ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন একমাত্র নারী প্রার্থী মেঘনা আলম
1768459961horizontal2.png
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ পেয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনে তিনিই একমাত্র নারী প্রার্থী।
বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন মেঘনা আলম। তিনি জানান, নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার থেকে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।
প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় মেঘনা আলম বলেন, “ঢাকা-৮ থেকে ট্রাক মার্কায় আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। যদি আমি এই আসন থেকে জাতীয় সংসদে যেতে পারি, তাহলে এটি হবে একজন নারীর ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় উদাহরণ।”
তিনি আরও বলেন, “আমি ঢাকা-৮ আসন থেকে নিপীড়িত মানুষের প্রতিনিধি হতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করাই আমার লক্ষ্য। গণঅধিকার পরিষদের যে আদর্শ—জনগণের অধিকার নিয়ে কথা বলা—আমি সবসময় সেই আদর্শ অনুসরণ করব।
নির্বাচনের ফলাফল যাই হোক, নিজের অবস্থানে অটল থাকার অঙ্গীকার করে মেঘনা আলম বলেন, “আমার জয় হোক বা না হোক, আমি যে প্রতিশ্রুতিতে নিজেকে আবদ্ধ করেছি, সেটি সবসময় পালন করে যাব।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে এবারের নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নারী প্রার্থী হিসেবে মেঘনা আলমের অংশগ্রহণ ইতোমধ্যে ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
জোড়া গোল করে মেসির পাশে ইয়ামাল, লেভান্তের মাঠেও অপ্রতিরোধ্য

জোড়া গোল করে মেসির পাশে ইয়ামাল, লেভান্তের মাঠেও অপ্রতিরোধ্য

ad300