ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

সন্তানের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

  • প্রকাশের সময় : May 7, 2026 ইং
সন্তানের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি ছবির ক্যাপশন: শোকে কাতর বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

সব ঝড় পেরিয়ে হাসির আড়ালে জীবনের কঠিন বাস্তবতাকে লুকিয়ে রেখেছেন অভিনেত্রী।


জীবনের কঠিন এই বাস্তবতায় মানসিকভাবে নিজেকে শক্ত রাখলেও বহু রাতে একা কেঁদেছেন সেলিনা। বুকভরা কষ্ট নিয়ে ভেবেছেন, সব ছেড়ে চলে যাওয়াই হয়তো সহজ পথ।
স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও সন্তানদের অধিকার ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের মাঝে এবার পুত্রশোকে ভেঙে পড়লেন এই নায়িকা। সম্প্রতি নিজের প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদার একটি হৃদয়বিদারক ভিডিও শেয়ার করেছেন তিনি।একইসঙ্গে তুলে ধরেছেন তার জীবনের বর্তমান চরম সংকটের কথা। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, ছোট ছেলে শামশেরের কবরের পাশে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছেন সেলিনা। ভিডিওটির ক্যাপশনে তিনি তার ওপর দিয়ে বয়ে যাওয়া ট্রমার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন।সেলিনা লেখেন, ‘একজন মা হিসেবে নিজের ট্রমা বিশ্ববাসীকে দেখানোর জন্য এই হৃদয়বিদারক ভিডিওটি শেয়ার করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি আমার বিবাহবিচ্ছেদের শুনানির জন্য অস্ট্রিয়ায় ছিলাম। অস্ট্রিয়ান বিচারকের কাছে অঙ্গীকার করা সত্ত্বেও আমার সন্তানদের বৈবাহিক আবাসে ফিরিয়ে আনা হয়নি, উল্টো তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’

নিজের কষ্টের কথা প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমার সন্তানদের মধ্যে কেবল ছেলে শামশেরের সাথেই আমার দেখা হয়েছে, যে কিছুদিন আগে মারা গেছে। এটি এমন একজন মায়ের গল্প, যিনি সন্তানদের জন্মের দিন থেকে তাদের জন্য সবকিছু করেছেন। কেবল স্বামীর ক্যারিয়ার ও উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমি নিজের দেশ, বাবা-মা এবং কর্মস্থল ছেড়ে ভারত থেকে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রিয়ায় বারবার আবাসন পরিবর্তন করেছি।’
দীর্ঘদিন ক্যামেরার আলো থেকে দূরে আছেন সেলিনা। বাস্তবতাকে মেনে নিয়ে নিজের ভেতরেই খুঁজে নিয়েছেন শক্তি। সময়ের সঙ্গে হয়েছেন আরও দৃঢ়, আত্মবিশ্বাসী।

গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা এই লড়াই যেন মনে করিয়ে দেয়, মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। সেলিনা জেটলি দেখিয়ে দিয়েছেন- সময়টা যত কঠিনই হোক, আত্মশক্তিই পারে মানুষকে নতুন করে দাঁড় করাতে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ