ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক, অব্যাহত থাকবে উন্নয়ন ও সংস্কার কার্যক্রম

  • প্রকাশের সময় : Nov 18, 2026 ইং
স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক, অব্যাহত থাকবে উন্নয়ন ও সংস্কার কার্যক্রম ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক, নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা

সদস্যকল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি ও যুগোপযোগী সংস্কারে নতুন প্রত্যাশা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে পূর্ববর্তী বদলি ও নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। ফলে তাঁর নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকার সুযোগ তৈরি হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ বিশেষ গুরুত্ব অর্জন করেছে। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি ও সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। পাশাপাশি মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বৃদ্ধি, স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন এবং যুগোপযোগী প্রশিক্ষণব্যবস্থা সংস্কারের উদ্যোগ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এ ছাড়া পদকের সংখ্যা বৃদ্ধি, সদস্যদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাধারণ ক্ষমার আওতায় সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিজ বিভাগ বা জেলায় পোস্টিংয়ের সুযোগ সৃষ্টির মতো উদ্যোগও উল্লেখযোগ্য। আধুনিক আবাসন সুবিধায় ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণ বাহিনীর সদস্যকল্যাণে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা আরও কার্যকর করতে একটি আধুনিক, দক্ষ, পেশাদার ও জনবান্ধব বাহিনী গড়ে তোলার বিকল্প নেই।

মহাপরিচালকের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। নেতৃত্বের ধারাবাহিকতায় সদস্যকল্যাণ, সাংগঠনিক সক্ষমতা ও আধুনিকায়নের উদ্যোগ আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাক আনসার-ভিডিপি—সদস্যকল্যাণ, আধুনিকায়ন ও সক্ষমতার নতুন দিগন্তে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ