ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান ছবির ক্যাপশন: ম্যাচ শেষে মাঠ ছাড়ছেন ইরানের ফুটবলাররা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

জয় হাতছানি দিয়েও শেষ পর্যন্ত অধরা থেকে গেছে। যোগ করা সময়ে করা গোলটি ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়ায় মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। ফলে সরাসরি শেষ ৩২ নিশ্চিত করতে না পারলেও বিশ্বকাপ থেকে এখনই বিদায় নিচ্ছে না দলটি। এখন তাদের ভাগ্য নির্ভর করছে সেরা আট তৃতীয় দলের তালিকায় জায়গা পাওয়ার ওপর।

গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে মাহমুদ সাবেরের গোলে শুরুতেই এগিয়ে যায় মিসর। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরানকে। রামিন রেজায়েয়ান দ্রুতই সমতায় ফেরান দলকে। এরপর ম্যাচের শেষ দিকে আক্রমণের চাপ বাড়ায় ইরান। মেহদি তারেমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। আর যোগ করা সময়ে খলিলজাদেহ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়াম ও মিসর শেষ ৩২ নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে বেলজিয়াম গ্রুপসেরা হয়েছে, আর মিসর শেষ করেছে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে তিনটি ড্র করে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ইরান। এখন তাদের ভাগ্য নির্ভর করছে সেরা আট তৃতীয় দলের তালিকার ওপর।২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের নতুন ফরম্যাটে ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় দলও জায়গা পাবে শেষ ৩২-এ। তৃতীয় দলগুলোর অবস্থান নির্ধারণে প্রথমে বিবেচনা করা হবে পয়েন্ট, এরপর গোল ব্যবধান এবং তারপর গোলসংখ্যা। সে হিসেবে ইরানের অবস্থান এখনো আশাব্যঞ্জক। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, গোল ব্যবধান শূন্য এবং গোল করেছে ৩টি।তবে ইরানের ভাগ্য এখন নির্ভর করছে বাকি তিনটি গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের ওপর। ওই ম্যাচগুলোর ফল তাদের শেষ ৩২-এ তুলতেও পারে, আবার বিদায়ও নিশ্চিত করতে পারে। ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো হলো আলজেরিয়া-অস্ট্রিয়া, ডিআর কঙ্গো-উজবেকিস্তান এবং ক্রোয়েশিয়া-ঘানা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ