ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

তাহিরপুরের বাদাঘাট সড়কে আনসার ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : Aug 29, 2026 ইং
তাহিরপুরের বাদাঘাট সড়কে আনসার ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৯ আগস্ট ( শনিবার)  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার থেকে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় সড়ক পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

আজ সকালে বাদাঘাট ইউনিয়নের আনসার-ভিডিপির উদ্যোগে আয়োজিত এ অভিযানে ইউনিয়নের প্রায় ৩৫ জন ভিডিপি সদস্য ও সদস্যা অংশগ্রহণ করেন। অভিযানে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করে সড়ক ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

ভিডিপি ইউনিয়ন দলনেতা ও রাষ্ট্রপতি গ্রাম প্রতিরক্ষা দল পদক (পিভিএম) প্রাপ্ত শাহ আলীর নেতৃত্বে এবং সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ হযরত আলীর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে স্থানীয় ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সড়কের পাশে পুনরায় যাতে ময়লা-আবর্জনা ফেলা না হয়, সে লক্ষ্যে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সড়কের পাশে বর্জ্য না ফেলার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ আনসার-ভিডিপির এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা মনে করেন, এ ধরনের কার্যক্রম একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখবে, অন্যদিকে স্থানীয় জনগণের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে। বাদাঘাটের এ পরিচ্ছন্নতা অভিযানও বাহিনীর জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের একটি অংশ।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স