ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

‘খাতরো কে খিলাড়ি’র নতুন সিজনে স্মৃতি হারিয়েছিলেন জেসমিন

  • প্রকাশের সময় : Aug 18, 2026 ইং
‘খাতরো কে খিলাড়ি’র নতুন সিজনে স্মৃতি হারিয়েছিলেন জেসমিন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ভারতীয় বিনোদন জগতের অভিনেত্রী জেসমিন ভাসিনের সময়টা যাচ্ছে খুবই বাজেভাবে। এই বছর একের পর এক শারীরিক জটিলতায় বিপর্যস্ত তিনি। অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে বিগ বস ও খাতরো কে খিলাড়ি তারকাকে।

কিছুদিন আগেই দুবাইয়ে নিজের জন্মদিন উদযাপন করতে গিয়ে তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক অন্ত্রের একটি গুরুতর ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।

সেই শারীরিক অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বড় বিপদের সম্মুখীন হয়েছেন জেসমিন ভাসিন। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’র সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে স্মৃতি হারিয়ে ফেলেন তিনি। শারীরিকভাবে বড় কোনো আঘাত না পেলেও চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টার সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

সেই অভিজ্ঞতার কথা জেসমিন নিজেই জানান। তিনি বলেন, স্টান্টটি শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে কী ঘটেছিল, তা তার কিছুই মনে ছিল না। এমন একটি ঘটনা যে তার জীবনে ঘটতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি এই অভিনেত্রী।  

খাতরো কে খিলাড়ির ওই স্ট্যান্ট পর্বে অংশ নিয়েছিলেন জেসমিনের সহকর্মী অভিনেত্রী রুবিনা দিলেইকও। তিনিও কিছুক্ষণের জন্য তার স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। যদিও পরে নিজের স্বাভাবিক অবস্থা ফিরে পান।

শারীরিক এমন প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের অদম্য মানসিক শক্তি দেখিয়েছেন অভিনেত্রী জেসমিন ভাসিন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান রয়েছে। সেই আতঙ্কিত মুহূর্তগুলোর কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করেন। তবে মানসিকভাবে নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে', ভিনিসিয়ুসের বান্ধবীর পোস্ট

'আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে', ভিনিসিয়ুসের বান্ধবীর পোস্ট

ad300