ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

  • প্রকাশের সময় : Jun 14, 2026 ইং
বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ভিন্ন এক উৎসব। প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, পতাকা উড়ানো আর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের ঝড়— সব মিলিয়ে জমে ওঠে বিশ্বকাপের আমেজ। সেই উন্মাদনায় শামিল হয়েছেন ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ব্যক্তিগত জীবনের নানা কারণে দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে দুই নায়িকার মধ্যে দূরত্ব ও তিক্ততার বিষয়টি বহুবার শিরোনাম হয়েছে। তবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে সেই বিভেদের বাইরে এসে এক জায়গায় মিল খুঁজে পাওয়া গেল তাদের। দুজনেই ব্রাজিলের সমর্থক।

সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি ভালোবাসার কথা জানান বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’

অন্যদিকে অপু বিশ্বাসও নিজেকে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক বলে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে।' তার মতে, ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় এমন এক ছন্দ রয়েছে, যা অন্য দলের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। ব্যক্তিগতভাবে তিনি ব্রাজিলিয়ান তারকা নেইমার-এর বড় ভক্ত বলেও জানান।

বিশ্বকাপকে ঘিরে তারকাদের সমর্থন নতুন কিছু নয়। তবে অপু ও বুবলীর ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ দীর্ঘদিন ধরে দুই নায়িকাকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে এসেছেন দর্শক। সেই দুই তারকাই এবার ব্রাজিলের প্রতি ভালোবাসায় এক কাতারে দাঁড়িয়েছেন। মাঠের লড়াইয়ে ব্রাজিলের সাফল্য বা ব্যর্থতা যাই হোক, বিশ্বকাপের শুরুতেই অন্তত একটি বিষয়ে একমত হয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের হৃদয়ের দল একটাই, ব্রাজিল।

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ। প্রতিটি ম্যাচেই ব্রাজিল তাদের সেরাটা দিবে বলেও বিশ্বাস করেন দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স