ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ (বুধবার) দেশের ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে ৫২০ জন নারী ভিডিপি সদস্যের জন্য জাপানি ভাষা প্রশিক্ষণ (JLPT N5) কোর্সের উদ্বোধন করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, এই উদ্যোগ কেবল একটি ভাষা প্রশিক্ষণ কর্মসূচি নয়; বরং দেশের পিছিয়ে থাকা ও সম্ভাবনাময় নারী সদস্যদের বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি সমন্বিত প্রয়াস। তিনি জানান, জাপানি ভাষা শিক্ষা থেকে শুরু করে প্রশিক্ষণ-পরবর্তী জাপানে কর্মসংস্থান, আবাসন ও প্রয়োজনীয় সার্বিক সহায়তার বিষয়গুলোও সমন্বিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি প্রশিক্ষণার্থীদেরকে আহ্বান জানান , আবাসিক প্রশিক্ষণের পরিবেশকে সর্বোচ্চ কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের নিয়মিত জাপানি ভাষায় পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে।

 তিনি আশাবাদ প্রকাশ করেন যে, ৯০ দিনের এই প্রশিক্ষণে জাপানের ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও কর্মপরিবেশ সম্পর্কে সম্যক ধারণা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় সক্ষম করে তুলতে পারবে।

দেশের ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ পরিচালিত হবে। কেন্দ্রগুলো হলো-আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ (ঢাকা); এবং জেলা কমান্ড্যান্ট কার্যালয় ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার।

এই কর্মসূচি বাস্তবায়নে Skill Up এবং ADSEC Bangladesh গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। স্কিল আপ জাপানি ভাষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে, জাপানের ADSEC Group-এর সহযোগী প্রতিষ্ঠান 'এডসেক বাংলাদেশ' প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের জাপানে কর্মসংস্থান, আবাসন এবং প্রয়োজনীয় সার্বিক সহায়তা নিশ্চিত করতে কাজ করবে।

জাপানের শ্রমবাজারে কেয়ারগিভার (নার্সিং কেয়ার), হোটেল ও আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি এবং খাদ্যসেবা খাতে বিদেশি কর্মীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এসব খাতে কাজের জন্য জাপানি ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রে JLPT N5 সমমানের ভাষাগত দক্ষতা প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা করছে, ২০২৬-২০২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন এই উদ্যোগ নারী সদস্যদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং বৈশ্বিক কর্মবাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করতে এ কর্মসূচি একটি কার্যকর মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

উদ্বোধনী এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডার ও জেলা কমান্ড্যান্টসহ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ