ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

মোহাম্মদপুর থানা ৩১ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হলেন ফারহান আহমেদ শামীম

  • প্রকাশের সময় : May 4, 2026 ইং
মোহাম্মদপুর থানা ৩১ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক হলেন ফারহান আহমেদ শামীম ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের অন্তর্গত মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২ মে ২০২৬ তারিখে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহবায়ক বশির উল্লাহ বশির, সদস্য সচিব সাকিবুল হোসেন বাবু এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক আনিসুল হক টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে ফারহান আহমেদ শামীমকে আহবায়ক এবং আনোয়ার হোসেন বাপ্পিকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।


কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে জাহিদুল হাসান তামিম এবং যুগ্ম-আহবায়ক হিসেবে মোয়াজ্জেম হোসেন হিরা, মোঃ তারেক ও মোঃ নাসিমসহ মোট ১৯ জন দায়িত্ব পেয়েছেন। এছাড়া নাজমুল হোসেন ও রাহিমুর রহমান আকাশসহ ৫ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। সাংগঠনিক নির্দেশনায় জানানো হয়েছে যে, আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং সদস্য সচিব-এই তিনজনকে দলীয় কার্যক্রমের জন্য স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী ২১ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করে থানা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।



দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারহান আহমেদ শামীম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মোহাম্মদপুর  থানা ৩১ নং ওয়ার্ড ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।


 আমাদের প্রথম লক্ষ্য হলো ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিটে পরিণত করা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।" তিনি আদর্শ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ