ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি ছবির ক্যাপশন: আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। ছবি : রয়টার্স
1768459961horizontal2.png

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেয়ো। তবে ম্যাচ শুরুর আগেই তার নিয়োগ ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেয়ো। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এ ছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন ক্রিস্তিয়ান নাভারো। তারা সবাই আর্জেন্টাইন।

আর্জেন্টিনা এখনো বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে থাকায় ফ্রান্সের ম্যাচে একজন আর্জেন্টাইন রেফারিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। অনেক সমর্থক নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ফিফা এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।ফাকুন্দো তেয়ো আন্তর্জাতিক ফুটবলে কঠোর রেফারি হিসেবে পরিচিত। ২০২২ সালে ট্রোফেও দে কাম্পেওনেসের ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাবের উত্তপ্ত ম্যাচে গণসংঘর্ষের পর তিনি রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন।

একই বছর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো ও পর্তুগালের ম্যাচেও তার একটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। ম্যাচের শেষ দিকে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন তেয়ো। সেই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

চলতি বিশ্বকাপেও একাধিক ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্স-মরক্কোর মতো গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে ফাকুন্দো তেয়োর দায়িত্ব পাওয়া ম্যাচটির প্রতি বাড়তি নজর তৈরি করেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স