ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

মানবিকতায় অনন্য আনসার: সোহরাওয়ার্দী হাসপাতালে হারানো শিশু উদ্ধার

  • প্রকাশের সময় : Aug 30, 2026 ইং
মানবিকতায় অনন্য আনসার: সোহরাওয়ার্দী হাসপাতালে হারানো শিশু উদ্ধার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ এক চার বছরের শিশুর কান্না। চারপাশের চেনা-অচেনা ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া শিশু আবদুল্লাহর সেই আতঙ্কিত মুহূর্ত মুহূর্তেই বদলে যায় পরম নিরাপত্তায়। রবিবার দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে টহল ডিউটি করার সময় শিশুটিকে একা কাঁদতে দেখেন কর্তব্যরত আনসার সদস্যরা।

পিসি সাদেক হোসেনের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠেন এপিসি শফিকুল ইসলাম, আনসার সদস্য শাহাব উদ্দিন ও আব্দুল আওয়াল। তারা শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে শুরু করেন এক মানবিক তৎপরতা। পুরো হাসপাতাল প্রাঙ্গণ জুড়ে মাইকিং ও নিবিড় অনুসন্ধান চালানো হয় আবদুল্লাহর অভিভাবকদের খুঁজে বের করতে।

অবশেষে আসে সেই স্বস্তির মুহূর্ত, যখন শিশুটির স্বজনদের সন্ধান মেলে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ তথ্য যাচাই-বাছাই ও পরিচয় নিশ্চিত করার পর শিশু আবদুল্লাহকে নিরাপদে তার দাদির কোলে ফিরিয়ে দেওয়া হয়। হারিয়ে যাওয়া নাতিকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান আবেগাপ্লুত দাদি।

দেশের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং এমন নিষ্ঠা ও মানবিকতার উদাহরণ প্রায়শই তৈরি করছেন। এই ঘটনা সাধারণ মানুষের কাছে বাহিনীর দায়িত্বশীল ভূমিকার অনন্য প্রতীক হিসেবে প্রশংসিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ