ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বান্দরবানের লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান

  • প্রকাশের সময় : Jul 6, 2026 ইং
দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বান্দরবানের লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি সৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্যোগে জনজীবন, জানমাল এবং স্থানীয় আর্থসামাজিক কর্মকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে লামা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাঠপর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।


উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় আজ, ৬ জুলাই (সোমবার), প্রায় ৩০ জন গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) সদস্য-সদস্যা উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। তারা মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সতর্ক থাকার, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার, অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।


পাশাপাশি সদস্যরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গুজবে বিভ্রান্ত না হওয়া, জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদের এ কার্যক্রম মানুষের জীবন ও সম্পদ সুরক্ষার পাশাপাশি দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাস, স্বাভাবিক জনজীবন বজায় রাখা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে কার্যকর ভূমিকা রাখছে।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা অনুযায়ী বাহিনীর সদস্যরা শুধু দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতেই নয়, দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে জনগণের জীবন-জীবিকা, জানমাল ও সম্পদ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। একই সঙ্গে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে বাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ad300