ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

আনসারের তৎপরতায় শেরপুর সদর হাসপাতালে দালাল আটক: পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : Aug 17, 2026 ইং
আনসারের তৎপরতায় শেরপুর সদর হাসপাতালে দালাল আটক: পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বিভ্রান্ত করার অভিযোগে সাখাওয়াত হোসেন পুতুল নামে এক দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে আনসার সদস্যরা তাকে আটক করেন।

আটক ব্যক্তি রোগীদের হাসপাতালের বাইরে প্রাইভেট ল্যাবে বিভিন্ন পরীক্ষা করাতে কৌশলে প্ররোচিত করছিলেন। বিষয়টি টহলরত অঙ্গীভূত আনসার সদস্যদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে পিসি মোঃ কাজিম উদ্দিনকে বিষয়টি অবহিত করেন।
পিসির নির্দেশনায় এপিসি মোহাম্মদ আনিসুর রহমান এবং আনসার সদস্য মোঃ হারিস রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ দালালকে আটক করতে সক্ষম হন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়। আনসারদের এই পেশাদারিত্ব ও সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন সাধারণ সেবাগ্রহীতারা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের সরকারি হাসপাতালগুলোতে জনভোগান্তি দূর করতে এবং দালালদের দৌরাত্ম্য রুখে দিতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে তৎপর রয়েছে, এই ঘটনা তারই ধারাবাহিকতা।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স