ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

আনসারের তৎপরতায় নারায়ণগঞ্জে ছিনতাইকারী আটক

  • প্রকাশের সময় : Sep 20, 2026 ইং
আনসারের তৎপরতায় নারায়ণগঞ্জে ছিনতাইকারী আটক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নারায়ণগঞ্জে এক ছিনতাইকারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শনিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ট্রাফিক ডিউটি পালনকালে এই ঘটনা ঘটে। 

১৯ সেপ্টেম্বর, শনিবার বিকাল আনুমানিক চারটার দিকে এক ছিনতাইকারীকে ধাওয়া করে স্থানীয় উত্তেজিত জনতা। ঐ যুবক আনসার সদস্যদের নির্ধারিত ট্রাফিক ডিউটি পোস্টের পাশ দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কর্তব্যরত আনসার সদস্যরা সাহসিকতার সঙ্গে তাকে ধরে ফেলেন।
আটককৃত ছিনতাইকারীর নাম শাকিল মিয়া (১৯)।

ছিনতাইকারী আটকে সাহসী ভূমিকা পালন করেন পিসি মোঃ মিল্লাদ বিশ্বাস, আনসার সদস্য মোঃ ইমরান নাজির এবং মোঃ শফিকুল ইসলাম। পরবর্তীতে আটককৃত যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের পাশে আনসার বাহিনীর এমন তৎপরতা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার পাশাপাশি সড়ক ও জনপদের নিরাপত্তা বিধানে বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর পেশাদারিত্বের এটি আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ