ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

শাহজালালে আনসার সদস্যের সাহসিকতায় ছিনতাইকারী আটক

  • প্রকাশের সময় : Jul 25, 2026 ইং
শাহজালালে আনসার সদস্যের সাহসিকতায় ছিনতাইকারী আটক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যের তৎপরতা ও সাহসিকতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং
তাকে বিমানবন্দরে অবস্থিত ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়। একই সঙ্গে এক বিদেশগামী যাত্রীর ছিনতাই হওয়া স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বিমানবন্দরের অভ্যন্তরীণ ড্রাইভওয়ের ৫ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, এক বিদেশগামী যাত্রীর পাঞ্জাবির পকেট থেকে কৌশলে একটি স্মার্টফোন নিয়ে পালানোর চেষ্টা করে এক ব্যক্তি। বিষয়টি বুঝতে পেরে যাত্রী চিৎকার করলে আশপাশের সহযাত্রীরা ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন। তবে সে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।


এ সময় ৫ নম্বর গেটে দায়িত্ব পালনরত আনসার সদস্য এপিসি মো. নূর ইসলাম ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তির নাম হৃদয় (২৮) বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য আনসার সদস্যদের সহযোগিতায় তাকে বিমানবন্দরে অবস্থিত ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়।


পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভুক্তভোগী যাত্রীকে তার ছিনতাই হওয়া স্মার্টফোনটি ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আটক হৃদয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়।


বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের একটি উজ্জ্বল উদাহরণ এই ঘটনা। এপিসি মো. নূর ইসলামের সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকার কারণে যাত্রী তার হারানো মোবাইল ফিরে পেয়েছেন। এ ধরনের তৎপরতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর যাত্রীদের আস্থা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ