ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

আনসার সদস্যদের তৎপরতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

  • প্রকাশের সময় : Jul 27, 2026 ইং
আনসার সদস্যদের তৎপরতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের মানবিকতা, সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে তার অভিভাবকের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিং এলাকা থেকে ইতালি প্রবাসী মোহাম্মদ আজিজুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ মাতব্বরকে কান্নারত ও অভিভাবকবিহীন অবস্থায় দেখতে পান কর্তব্যরত আনসার সদস্য মো. মিজানুর রহমান। শিশুটির নিরাপত্তার স্বার্থে তিনি তাৎক্ষণিকভাবে তাকে নিজের হেফাজতে নেন।

পরবর্তীতে তিনি বিষয়টি শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একইসঙ্গে মাইকিংয়ের মাধ্যমে শিশুটির স্বজনদের সন্ধান করা হয়।

একপর্যায়ে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকা থেকে শিশুটির মামা মো. সুমন মাতব্বরকে শনাক্ত করা হয়। পরে শিশুটিকে ডিএসও অফিসে নিয়ে গিয়ে যথাযথ পরিচয় যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের উপস্থিতিতে তার মামার নিকট নিরাপদে হস্তান্তর করা হয়।

শিশুটিকে ফিরে পেয়ে তার স্বজনরা আনসার সদস্যদের সতর্কতা, মানবিকতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের বিমানবন্দর, সমুদ্রবন্দর, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারিয়ে যাওয়া ব্যক্তি ও মালামাল উদ্ধার, জনসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং সেবাগ্রহীতাদের সহায়তায় পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স