ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

আনসারের অভিযানে হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : Aug 6, 2026 ইং
আনসারের অভিযানে হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের অভিযানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।


বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগে সেবা নিতে আসা রোগীদের স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত চিকিৎসাসেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। বহিঃবিভাগে কর্মরত এক চিকিৎসকের তথ্যের ভিত্তিতে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।


আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (২৫)। অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হকের নেতৃত্বে এপিসি মো. আলমগীর হোসেন এবং আনসার সদস্য জোবাইর হোসেন ও সাইফুল ইসলাম অংশ নেন।


সরকারি হাসপাতালগুলোতে রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স