ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা আনতে মহাকাশে অভিযান চালাবে জাপান

  • প্রকাশের সময় : Oct 18, 2026 ইং
মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা আনতে মহাকাশে অভিযান চালাবে জাপান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মঙ্গলের উপগ্রহ ফোবোসের মাটি ও পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে মঙ্গলবার মহাকাশ অভিযান শুরু করতে যাচ্ছে জাপান। সফল হলে মঙ্গলের কোনো উপগ্রহে অবতরণ করে সেখান থেকে নমুনা সংগ্রহ ও পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি হবে বিশ্বের প্রথম অভিযান।

রোববার জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচার থেকে ‘মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন’ বা এমএমএক্স অভিযানটি উৎক্ষেপণ করা হবে। তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে মহাকাশযানটি পাঠানোর পরিকল্পনা রয়েছে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) পরিচালিত এই অভিযানে তিনটি মডিউল থাকবে। প্রকল্পটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৫৩ কোটি ইয়েন, যা প্রায় ৩৫ কোটি মার্কিন ডলারের সমান।অভিযানের অনুসন্ধান মডিউলে থাকবে নমুনা সংগ্রহের সরঞ্জাম, বিভিন্ন পর্যবেক্ষণ যন্ত্র এবং দুটি অতি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা। এসব যন্ত্রের সাহায্যে ফোবোসের পৃষ্ঠ পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করা হবে।

উৎক্ষেপণের প্রায় এক বছর পর মহাকাশযানটি মঙ্গল গ্রহের কাছাকাছি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এরপর প্রায় তিন বছর ধরে মঙ্গল ও এর উপগ্রহগুলো পর্যবেক্ষণ করবে অভিযানটি।

পরিকল্পনা অনুযায়ী, নমুনা নিয়ে ফেরার মডিউলটি ২০৩২ সালের মার্চে শেষ হতে যাওয়া জাপানের অর্থবছরের মধ্যে পৃথিবীতে ফিরে আসতে পারে।

ফোবোস মঙ্গলের দুটি প্রাকৃতিক উপগ্রহের একটি। বিজ্ঞানীরা মনে করেন, এর গঠন ও পৃষ্ঠের উপাদান বিশ্লেষণ করলে মঙ্গল গ্রহের উপগ্রহগুলোর উৎপত্তি এবং সৌরজগতের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

পৃথিবীতে ফিরিয়ে আনা নমুনা উন্নত পরীক্ষাগারে বিশ্লেষণ করা সম্ভব হবে। এতে ফোবোসের উৎপত্তি নিয়ে প্রচলিত বৈজ্ঞানিক ধারণাগুলো যাচাই করার সুযোগ তৈরি হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ