ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

সালমানের কথা বিশ্বাস করে ভেঙে পড়েছিলেন কারিশমা

  • প্রকাশের সময় : Oct 15, 2026 ইং
সালমানের কথা বিশ্বাস করে ভেঙে পড়েছিলেন কারিশমা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন সালমান খান ও কারিশমা কাপুর। পর্দায় তাদের রসায়ন যেমন জমে উঠত, তেমনই পর্দার বাইরেও দুজনের মধ্যে ছিল বেশ খুনসুটি। এমনই এক মজার ছলে করা সালমানের প্র্যাঙ্কে একবার শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা।

বিনোদনভিত্তিক জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’র নবম মৌসুমে অতিথি হয়ে এসে সেই ঘটনার কথা স্মরণ করেন অভিনেত্রী।

কারিশমা জানান, সুইজারল্যান্ডে ‘দুলহান হাম লে জায়েঙ্গে’ সিনেমার ‘ও মিস্টার রাজা’ গানের শুটিং চলছিল। ঠিক সে সময়েই ভারতে মুক্তি পায় তাদেরই আরেক সিনেমা ‘বিবি নম্বর ওয়ান’। সে সময় বিশ্বকাপ ক্রিকেট চলায় ছবিটি বক্স অফিসে কেমন করবে, তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন তিনি।

শুটিংয়ের এক বিরতিতে সালমান তাকে ডেকে বসেন। এরপর গম্ভীর মুখে জানান, ‘বিবি নম্বর ওয়ান’ মুক্তির প্রথম দিনে ভালো ব্যবসা করতে পারেনি এবং ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

সালমানের এ কথা বিশ্বাস করে ভেঙে পড়েন কারিশমা। সেই অভিজ্ঞতা তুলে ধরে কারিশমা বলেন, আমি কাঁদতে শুরু করি, আর সালমান বানিয়ে বানিয়ে কথা বলেই যাচ্ছিল। এমনকি পরিচালক ডেভিড ধাওয়ান ও চিত্রনাট্যকার রুমি জাফরিকেও সে সঙ্গে নেয়। তাদের কথা শুনে আমি যখন অঝোরে কাঁদছি, হঠাৎ সালমান হেসে উঠে বলে, ওহ মাই গড! সিনেমা তো ব্লকবাস্টার হয়েছে!

ঘটনা বুঝতে পেরে সালমানের ওপর বেশ রেগে যান কারিশমা। তিনি বলেন, আমি বলেছিলাম, এটা কী করলে! আমার সঙ্গে এমনটা কীভাবে করতে পারলে? তবে পরে তিনি বুঝতে পারেন, তাকে বোকা বানাতেই এই পুরো নাটক সাজিয়েছিলেন সালমান।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই কমেডি ছবিটি পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান। বাসু ভাগনানির পূজা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় সালমান ও কারিশমার সঙ্গে আরও অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, অনিল কাপুর ও টাবু। ক্রিকেট বিশ্বকাপের মধ্যেও মুক্তির পর ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়।

কফি উইথ করণের নতুন মৌসুমের প্রথম অতিথি হিসেবে হাজির হয়েছেন সালমান খান। উপস্থাপক করণ জোহরের সঙ্গে কথা বলার মাঝেই বিশেষ চমক হিসেবে অনুষ্ঠানে যোগ দেন কারিশমা কাপুর।

২০২৬ সালের ১৪ অক্টোবর জিওহটস্টারে ‘দ্য পিকক হাব’র সহায়তায় শুরু হয়েছে কফি উইথ করণের এই নবম মৌসুম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ