ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করলেন দক্ষিণী অভিনেত্রী

  • প্রকাশের সময় : Apr 28, 2026 ইং
বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করলেন দক্ষিণী অভিনেত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বিয়ের প্রতিশ্রুতি কি ছিল কেবলই এক সাজানো মায়াজাল? জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস খ্যাত তারকা আশু রেড্ডির বিরুদ্ধে এমনই এক বিস্ফোরক অভিযোগ ঘিরে তোলপাড় বিনোদন দুনিয়া। লন্ডনের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে প্রেমের ফাঁদে ফেলে বিপুল অংকের অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগে বর্তমানে কাঠগড়ায় এই গ্ল্যামার গার্ল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৯.৩৫ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

যুবকের নাম ওয়াই. ভি. ধর্মেন্দ্র। আর এই জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন ধর্মেন্দ্রের বাবা সত্যনারায়ণ। জানা যায়, ২০১৮ সালে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন আশু। সেখানেই ধর্মেন্দ্রের সঙ্গে হয় তার পরিচয়। দুজনের ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে ওঠে। সেসময় আশু নাকি ধর্মেন্দ্রকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন।

ধর্মেন্দ্রর পরিবারের দাবি, বিশ্বাসের সুযোগ নিয়ে ধাপে ধাপে তাদের ছেলের কাছ থেকে বিপুল অর্থ, সোনা এবং সম্পত্তি আদায় করেন আশু।

অভিযোগ ওঠে, ধর্মেন্দ্র ফ্ল্যাট, গাড়ি কিনলেও সেই সব কিছুই অভিনেত্রী নিজের নামে করিয়ে নেন।

এদিকে এফআইআর সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে মোট প্রায় ৯.৩৫ কোটি রুপি লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ৫ কেজি সোনা, একাধিক ফ্ল্যাট এবং বড় অঙ্কের নগদ অর্থ রয়েছে। অভিযোগ, অশুর বোনও আলাদা করে প্রায় ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের প্রস্তুতিও একসময় শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে দেন আশু। বিয়ে ভেস্তে যাওয়ায় ধর্মেন্দ্র টাকা ও সম্পত্তি ফেরত চাইলে, দিতে অস্বীকার করেন এই অভিনেত্রী। এমনকি সম্পত্তি ফেরত দেওয়ার বদলে আশু নাকি রীতিমতো হুমকি দিতেন ধর্মেন্দ্রকে।

প্রসঙ্গত, হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশন-এ মামলা দায়ের করা হয়েছে। আশু ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও এ অভিযোগ নথিভুক্ত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিনেত্রীর আর্থিক লেনদেন, সম্পত্তির কাগজপত্র ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স