ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

আবারও কারিনা-হৃতিক জুটি, ২৫ বছর পর নতুন চমক!

  • প্রকাশের সময় : Nov 18, 2026 ইং
আবারও কারিনা-হৃতিক জুটি, ২৫ বছর পর নতুন চমক! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

‘কাভি খুশি কাভি গাম’ মুক্তির ২৫ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় জুটি কারিনা কাপুর খান ও হৃতিক রোশনকে। তবে আপাতত কোনো সিনেমায় নয়, এয়ারবিএনবির একটি বিজ্ঞাপনে তাদের পুনর্মিলনের আভাস দিয়েছেন নির্মাতা করণ জোহর। তার প্রকাশিত নতুন টিজার ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিজ্ঞাপনের একটি ভিডিও প্রকাশ করেন করণ জোহর। ভিডিওতে কারিনাকে লিপস্টিক লাগাতে দেখা যায়, যা ‘কভি খুশি কভি গম’ সিনেমায় তার অভিনীত ‘পু’ চরিত্রের পরিচিতির মুহূর্তটি মনে করিয়ে দেয়। অন্যদিকে হৃতিককে দেখা যায় চামড়ার জ্যাকেট ও জুতা পরে প্রস্তুতি নিতে। তার এই সাজেও ফিরে আসে সিনেমাটির রোহন রাইচাঁদ বা ‘লাড্ডু’ চরিত্রের স্মৃতি।

তবে টিজারে কারিনা ও হৃতিকের কারও মুখ পুরোপুরি দেখানো হয়নি। ফলে বিজ্ঞাপনটি ঘিরে রহস্য বজায় রেখেছেন নির্মাতারা। ভিডিওটি শেয়ার করে করণ ক্যাপশনে লিখেছেন, ‘কুচ কাহানিয়া ২৫ সাল বাদ ভি খতম নেহি হোতি’। অর্থাৎ, কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না।

টিজারটি প্রকাশের পর থেকেই ভক্ত ও সহকর্মীদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকেই বিজ্ঞাপনের গণ্ডি পেরিয়ে এই জুটিকে আবার বড় পর্দায় দেখার দাবি জানিয়েছেন। নির্মাতা তাহিরা কাশ্যপ মন্তব্য করেছেন, ‘আমরা তাদের নিয়ে একটি সিনেমা চাই।’ এক ভক্ত লিখেছেন, ‘আরেকটি এয়ারবিএনবি বিজ্ঞাপন নয় করণ জোহর, আমাদের একটি সিনেমা দিন।’ আরেকজনের মন্তব্য, ‘সত্যি বলছেন? এই জুটির জন্যই তো আমরা অপেক্ষা করছি।’

২০০১ সালে মুক্তি পাওয়া ‘কভি খুশি কভি গম’ পরিচালনা করেছিলেন করণ জোহর। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর অভিনীত ছবিটি তৈরি হয়েছিল রাইচাঁদ পরিবারের গল্প নিয়ে।

সিনেমাটিতে রাহুল রাইচাঁদের চরিত্রে ছিলেন শাহরুখ খান। বাবার অমতে অঞ্জলিকে (কাজল) বিয়ে করায় পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। অঞ্জলির ছোট বোন পূজা ওরফে ‘পু’র চরিত্রে অভিনয় করেন কারিনা। অন্যদিকে রাহুলের ছোট ভাই রোহন ওরফে ‘লাড্ডু’র ভূমিকায় ছিলেন হৃতিক। কয়েক বছর পর বাড়ি ফিরে পরিবারের সদস্যদের দূরত্ব ঘোচানোর চেষ্টা করে রোহন, আর একপর্যায়ে পূজা ও রোহনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সে সময় ছবিতে কারিনার গ্ল্যামার ও হৃতিকের আকর্ষণীয় উপস্থিতি দর্শকদের কাছে তাদের জুটিকে তুমুল জনপ্রিয় করে তুলেছিল। নতুন এই বিজ্ঞাপনের ইঙ্গিত সেই পুরোনো স্মৃতিই নতুন করে ফিরিয়ে এনেছে।

এদিকে কাজের ক্ষেত্রে কারিনাকে সর্বশেষ দেখা গেছে মেঘনা গুলজারের ক্রাইম ড্রামা ‘দায়রা’ সিনেমায়। এতে তার সহশিল্পী ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। অন্যদিকে হৃতিক রোশনকে আবারও সুপারহিরো চরিত্রে দেখা যাবে ‘কৃষ ৪’ সিনেমায়। নির্মাণ প্রস্তুতি ও উন্নয়ন পর্যায়ে থাকা এই ছবিতে পরিচালকের দায়িত্বও পালন করবেন হৃতিক।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স