ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

অনাথ শিশুদের দায়িত্ব নিয়ে প্রায়শ্চিত্ত করলেন নোরা ফাতেহি

  • প্রকাশের সময় : May 10, 2026 ইং
অনাথ শিশুদের দায়িত্ব নিয়ে প্রায়শ্চিত্ত করলেন নোরা ফাতেহি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

অবশেষে বলিউড সেনসেশন নোরা ফাতেহির বিরুদ্ধে চলা বিতর্কের অবসান হলো এক ঘোষণায়। ‘কেডি: দ্য ডেভিল’ ছবির বিতর্কিত গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে ভারত জুড়ে চলা সমালোচনার ঝড়ে এবার চূড়ান্ত ইতি টানলেন এই অভিনেত্রী। আইনি জটিলতা আর জনরোষের মুখে নতিস্বীকার করে নয়, বরং হৃদয়ের অন্তঃস্থল থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে এক নজিরবিহীন প্রায়শ্চিত্তের পথ বেছে নিলেন তিনি। পর্দার গ্ল্যামার সরিয়ে রেখে এক লহমায় বাস্তবের হিরোইন হয়ে উঠলেন নোরা। বিতর্কের কালি মুছতে একঝাঁক অনাথ শিশুর পড়াশোনার দায়িত্ব কাঁধে নিয়ে বলিউডকে স্তব্ধ করে দিলেন এই আবেদনময়ী সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) দিল্লির জাতীয় মহিলা কমিশনের সামনে হাজিরা দেন নোরা ফাতেহি। সেখানে গানটি নিয়ে তার অবস্থান স্পষ্ট করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সমাজমাধ্যমে আগে থেকেই ট্রোলিং ও সমালোচনার মুখে পড়ে ভেঙে পড়েছিলেন নোরা। এদিন কমিশনের সামনে তিনি বলেন, ‘কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।

শিল্পী হিসেবে কাজের দায়বদ্ধতা এড়িয়ে যাওয়া যায় না। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী। এমন এক পরিস্থিতির শিকার হয়েছি যা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।‘

ক্ষমা চাওয়ার পাশাপাশি সমাজ সংস্কারের লক্ষ্যে একটি প্রশংসনীয় উদ্যোগের কথা জানান নোরা। তিনি ঘোষণা করেন, এখন থেকে তিনি অনাথ মেয়েদের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নেবেন।

তার কথায়, ‘সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া এখন আমার কাছে সবচেয়ে জরুরি। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই এখন আমার লক্ষ্য।‘

উল্লেখ্য, ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই আগুনের মতো ছড়িয়ে পড়ে বিতর্ক। অভিযোগ ওঠে, গানের কথা অত্যন্ত কুরুচিকর ও অশালীন। নোরার নাচের মুদ্রা ও দৃশ্যায়ণ ছিল আপত্তিকর। বিভিন্ন মহল থেকে গানটি নিষিদ্ধ করার দাবি ওঠে, যার ফলে শেষ পর্যন্ত এটি ডিজিটাল মাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।

এই গানে নোরার সঙ্গে কোমর দুলিয়েছিলেন বলিউড মেগাস্টার সঞ্জয় দত্তও। তাকেও সমন পাঠিয়েছিল মহিলা কমিশন। গত ২৭ এপ্রিল কমিশনে হাজিরা দিয়ে সঞ্জয় জানান যে, তিনি এই বিতর্কের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না।

অভিনেতার আইনজীবী হেমন্ত শাহের বয়ান অনুযায়ী, গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল যা সঞ্জয় বোঝেন না। তাই গানের কথা যে আপত্তিকর হতে পারে, সেই সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স