ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

নারীর শরীর নিয়ে সমাজের প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন

  • প্রকাশের সময় : Oct 14, 2026 ইং
নারীর শরীর নিয়ে সমাজের প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসা এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়েছেন ক্যাটরিনা কাইফ। তার চেহারা নিয়ে চলা এমন আলোচনার জবাবে এবার ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী রাধিকা মদন। তার মতে, নারীদের শরীরের গঠন, ওজন বা রূপ নিয়ে বিচার করার প্রবণতা সমাজে এতটাই গেড়ে বসেছে যে, সাধারণ মেয়ে থেকে শুরু করে প্রতিষ্ঠিত তারকা, কেউই তা থেকে বাদ পড়েন না। অভিনয় জীবনের বিভিন্ন সময়ে নিজেকেও এই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানান তিনি।

‘পটাখা’ চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনে প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন রাধিকা। পরবর্তী সময় ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের সময় সেই বাড়তি ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেন। অভিনেত্রীর ভাষ্যমতে, সে সময় তাকে শুনতে হয়েছিল যে অতিরিক্ত মোটা হয়ে গেলে তিনি কীভাবে মূল নায়িকার চরিত্রে অভিনয় করবেন! পরপর কাজ ও দ্রুত ওজন কমানোর শারীরিক চাপে একপর্যায়ে তিনি অতিরিক্ত রোগা হয়ে পড়েন। শেষমেশ শারীরিক সুস্থতার অবনতি হওয়ায় বাধ্য হয়ে কাজ থেকে কিছুদিনের বিরতি নেন রাধিকা।

এই অভিজ্ঞতা থেকেই শরীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। রাধিকা উপলব্ধি করেন, একসময় তাকে যেমন মোটা বলা হয়েছে, তেমনই ওজন কমানোর পর আবার অতিরিক্ত রোগা হওয়ার কারণেও কটাক্ষ শুনতে হয়েছে। অর্থাৎ, অন্যের ইচ্ছা অনুযায়ী নিজের শরীর বারবার বদলালেও সবাইকে কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই নির্দিষ্ট কোনো শারীরিক অবয়ব পাওয়ার চেষ্টার বদলে এখন সুস্থ ও স্বাভাবিক থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

অভিনেত্রীর মতে, মেয়েদের সৌন্দর্যের ধারণাকে ছোটবেলা থেকেই একটি নির্দিষ্ট ফ্রেমে আটকে দেওয়া হয়। ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ কিংবা সমাজের তৈরি নির্দিষ্ট মানদণ্ডের সঙ্গে তুলনা করতে গিয়ে অনেক কিশোরীই নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ভ্রুর আকৃতি, মুখের স্বাভাবিক লোম বা দৈহিক নানা বৈশিষ্ট্যও তখন তাদের হীনম্মন্যতায় ফেলে দেয়। অথচ সৌন্দর্যের নির্দিষ্ট কোনো একক সংজ্ঞা হতে পারে না।

নিজের শৈশবের কথা তুলে ধরে রাধিকা জানান, ছোটবেলায় তারও ঘন ভ্রু ও মুখে লোম ছিল। তবে পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে নিজের চেহারাকে স্বাভাবিকভাবে ভালোবাসতে শিখিয়েছে। সেখান থেকেই তিনি অন্যের প্রশংসার আশা না করে নিজেকে গ্রহণ করার গুরুত্ব বুঝতে পেরেছেন। তার মতে, আত্মগ্রহণের পথ সহজ নয়; তবে নিজের শরীর ও স্বতন্ত্র পরিচয়কে সম্মান জানানোর মাধ্যমেই সেই যাত্রা শুরু হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ