ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

শরীরচর্চার ছবি পোস্ট করে যে অনুভূতির কথা জানালেন সামান্থা

  • প্রকাশের সময় : Aug 27, 2026 ইং
শরীরচর্চার ছবি পোস্ট করে যে অনুভূতির কথা জানালেন সামান্থা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বর্তমানে মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন। এই বিশেষ সময়ে নিজের শরীর ও সুস্থতার দিকেও সমান নজর রাখছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে দিয়েছেন স্পষ্ট সতর্কবার্তাও। আর সেখানে নিজের শরীরচর্চার কিছু মুহূর্ত তুলে ধরেছেন সামান্থা রুথ প্রভু।

সামাজিক মাধ্যমে পোস্টে সামান্থা লিখেছেন— তিনি বহু বছর ধরে শরীরচর্চা করে আসছেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরও চিকিৎসকের অনুমতি নিয়ে সেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। তার প্রশিক্ষকও অন্তঃসত্ত্বাদের শরীরচর্চা করানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। গর্ভাবস্থার প্রতিটি ধাপে তার শরীর, আগের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনুশীলনের ধরন বদলে দেওয়া হয়েছে।

এ দক্ষিণী অভিনেত্রী বলেন, প্রত্যেকের গর্ভাবস্থার অভিজ্ঞতা আলাদা। তাই তার শরীরচর্চার ভিডিও দেখে অন্য কেউ একইভাবে অনুশীলন শুরু করবেন না। বরং চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে শরীরচর্চা করা উচিত।

ছবিতে স্পষ্ট তার মাতৃত্বের আভা। কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেও শরীরচর্চায় ব্যস্ত তিনি, আবার কোথাও মেঝেতে শুয়ে হাসিমুখে ধরা দিয়েছেন। একটি ছবির সঙ্গে সামান্থা লিখেছেন, কিছু কিছু দিন শরীরচর্চার বেশিরভাগেই মেঝেতে শুয়ে কাটে। আর একটি ছবিতে যেন নিজের শরীরের সঙ্গে নতুন বোঝাপড়ার কথাই জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন—এখন শরীরের কথাও শুনতে শিখেছি।

সম্প্রতি রাজের সঙ্গে ‘বেবিমুন’-এর কিছু মুহূর্তও শেয়ার করে নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নতুন কোনো গন্তব্যে দুজনের একান্তে সময় কাটানোর বেশ কিছু ছবি নজর কেড়েছিল ভক্ত-অনুরাগীদের।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ