ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

‘বনলতা এক্সপ্রেসে’র সেই লাবণ্য এবার নায়িকা

  • প্রকাশের সময় : Aug 23, 2026 ইং
‘বনলতা এক্সপ্রেসে’র সেই লাবণ্য এবার নায়িকা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে নজর কাড়তে সক্ষম হয়েছিলেন তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী। তারই ধারাবাহিকতায় ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-তে কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নব্বই দশকের প্রেমের গল্পে নির্মাণ হতে যাওয়া ওয়েব সিনেমাটি পরিচালনা করছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।

‘মিশন ডিডিএলজে’ প্রসঙ্গে লাবণ্য চৌধুরী গণমাধ্যমকে জানান, নব্বইয়ের দশকের লাভস্টোরি তার অনেক পছন্দের। তাই এই ওয়েব সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চরিত্র প্রসঙ্গে লাবণ্য জানান, সিনেমাটিতে খুব চঞ্চল একটা মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রের নাম ‘দিয়া’, সে স্বপ্ন দেখে যে ওর জীবনেও নব্বইয়ের দশকের মতো লাভস্টোরি আসবে।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে ক্যারিয়ার শুরু করা লাবণ্য চৌধুরী সিনেমার পাশাপাশি নাটক এবং বৈচিত্র্যময় ওটিটি ফিল্মেই বেশি মনোযোগ দিচ্ছেন।

রোমান্টিক-কমেডি ঘরানার ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-এ প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন সাদ সালমি নাওভী এবং লাবণ্য চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শাহানা আফরোজ স্বপ্না প্রমুখ। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওয়েব সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন (iScreen)-এ মুক্তি পাওয়ার কথা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স