ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ইমরান হাশমির নায়িকা হতে চান তাসনুভা তিশা

  • প্রকাশের সময় : Jul 27, 2026 ইং
ইমরান হাশমির নায়িকা হতে চান তাসনুভা তিশা ছবির ক্যাপশন: ইমরান হাশমি ও তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে চান। ‘সিরিয়াল কিসার’ খ্যাত এই অভিনেতার অভিনয় ও পর্দায় রোমান্টিক উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে তার বিপরীতে কাজ করার ইচ্ছা রয়েছে। সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিশা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি।

জবাবে কোনো দ্বিধা ছাড়াই তিশা বলেন, ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন উনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।’অনুষ্ঠানে শুধু অভিনয়জীবন নয়, শৈশবের একটি স্বপ্নের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিশা জানান, ছোটবেলায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন।

তবে সেই স্বপ্ন নিয়ে তার বাবা প্রায়ই মজার ছলে মন্তব্য করতেন। তিশার ভাষ্য, ছোটবেলায় তিনি ছিলেন বেশ ছিপছিপে গড়নের। তাই বাবা হাস্যরস করে বলতেন, আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!বর্তমানে অভিনয় জগতেই নিজের অবস্থান শক্ত করেছেন তাসনুভা তিশা। তবে ভবিষ্যতে বলিউডে কাজের সুযোগ এলে ইমরান হাশমির সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথাও স্পষ্টভাবেই জানিয়েছেন এই অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স