ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা!

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
চতুর্থ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন অভিনেত্রী সুস্মিতা! ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
বিতর্ক, কাটক্ষ আর ঝুলিভর্তি নেতিবাচক মন্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র কয়েক মাস আগেই নতুন জীবনে পা রেখেছেন টালিউডের পরিচিত মুখ অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। চলতি বছরের শুরুতে ব্যবসায়ী অংশীদার শুভাশিষ দে’র সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এর আগে মা হওয়া নিয়ে নানা ঝড় ঝঞ্ঝা বয়ে গেলেও নিজের ইচ্ছায় অদম্য ছিলেন। আর সব বাধা-বিপত্তি কাটিয়ে এবার সেই মাহেন্দ্রক্ষণ এল, পেলেন পূর্ণতা।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ জুলাই) বিকেলে অভিনেত্রী নিজেই নবজাতকের হাতের ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর জানিয়েছেন। একইসঙ্গে অতীতের তিক্ততার কথা তুলে ধরেছেন তিনি।

এর আগে মা হতে চাওয়া নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় এসেছেন সুস্মিতা। প্রতিবারই তার মুখে শোনা গেছে, তিনি মাতৃত্বের স্বাদ চান। আর চতুর্থ সংসারে সেই স্বপ্ন পূর্ণ হলো তার।
এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থমকে গিয়েছিল, আজ যেন তা নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলাম।’উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ভ্লগিং করে ব্যাপক খ্যাতি লাভ করেন সুস্মিতা। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে খুনসুটির ভ্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করতেন। কিন্তু চলতি বছরের শুরুতে হঠাৎ করেই সেই সংসারে শুরু হয় ছন্দপতন। শোনা যায় বিচ্ছেদের সুর। সোশ্যালে একে অপরকে নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকেন। ওই সময় অবশ্য সব্যসাচী দাবি করেছিলেন―সুস্মিতার পাঁচবার বিয়ে হয়েছে। বিপরীতে ইনফ্লুয়েন্সার জানান, তিনি চারবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এছাড়াও এ অভিনেত্রী দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে সংসার ভাঙার অন্যতম কারণ হচ্ছে মা হওয়ার ইচ্ছা। বারবার মা হতে চাইতেন তিনি। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সুস্মিতার অভিযোগ, তিনি মা হতে চাইলেও স্বামী সব্যসাচীর পরিবার সন্তান চায়নি। তারা একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীতে আনার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। যদিও সেটি আর সম্ভব হয়নি। ওই সন্তান আর ভূমিষ্ঠ হতে পারেনি। এরপর থেকেই দূরত্ব।

গত ১৭ মার্চ হঠাৎ সোশ্যালে নিজেই বিয়ের খবর জানান সুস্মিতা। তারপর কয়েকদিন ধারাবাহিকভাবে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করতে থাকেন। পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে নিজ বাড়িতেই বিয়ে সম্পন্ন হয় তাদের।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স