ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপির AI উদ্যোগে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

  • প্রকাশের সময় : Jul 7, 2026 ইং
আনসার-ভিডিপির AI উদ্যোগে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ লক্ষ্যে তিনি আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাহিনীর সার্বিক ডিজিটাল সিস্টেমের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভুমিকার রুপরেখা উপস্থাপন করেন।


সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং AVERP (Ansar VDP Enterprise Resource Planning)-এর কোর ফিচারের প্রতিষ্ঠিত সুবিধাভোগীদের জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে  সংযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাসমুহ উপস্থাপন করেন। তিনি জানান, AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS ও AVSSO-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা এবং যেকোন আভিযানিক ও  সামাজিক কর্মসূচিসহ কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম ইতোমধ্যে সুবৃহৎ ও বিস্তৃত  ডিজিটাল ব্যবস্হাপনায় পরিচালিত হচ্ছে।


মহাপরিচালক আরও উল্লেখ করেন যে, প্রায় ৬০ লক্ষ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেইজ এবং বহুমাত্রিক ডিজিটাল ইন্টারঅ্যাকশন ভবিষ্যতে Big Data, Machine Learning (ML), Large Language Model (LLM) এবং Artificial Intelligence (AI) প্রযুক্তি উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তিনি বলেন, বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক LLM ও AI-চালিত অটোমেশন ব্যবস্থা ভবিষ্যতে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমুলক জনসেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

মাননীয় মন্ত্রী উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী হিসেবে অভিহিত করেন। তিনি প্রান্তিক পর্যায়ে বিশাল জনগোষ্ঠীর সম্পৃক্ত জনগুরুত্বপূর্ণ এই বিষয়টির সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা প্রদান করেন।


বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে AI ও LLM প্রযুক্তির সংযোজন কেবল বাহিনীর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে না; বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে। 


বাহিনীর ডিজিটাল ব্যবস্হাপনা শীর্ষক এই উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ