ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

  • প্রকাশের সময় : Jul 2, 2026 ইং
খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রতিনিধিদল ত্যাগ করেছেন।

এর মধ্যে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পাঁচ সদস্যের সফরসঙ্গীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটেওমানের মাসকটের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তারা ইরানে গিয়ে প্রয়াত নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।

স্পিকারের সফরসঙ্গীরা হলেন— স্পিকারের একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।এদিকে সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে রওনা হন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স