ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা, ‘এনগেজড’ স্ট্যাটাসে নতুন জল্পনা

  • প্রকাশের সময় : Jun 30, 2026 ইং
কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা, ‘এনগেজড’ স্ট্যাটাসে নতুন জল্পনা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
কয়েক মাস আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাজনীন নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তখন বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের অবস্থান পরিবর্তন করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করছেন, তবে কি বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী?ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর ইতোমধ্যেই শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি নাজনীন নীহা।

এ বিষয়ে নাজনীন নীহা আরটিভি অনলাইনকে বলেন, আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি ; ফেসবুক স্ট্যাটাস এনগেজড মিনস :  আমি এখন আর সিঙ্গেল না ; very simple ; somehow somewhere আমি এখন এনগেজড । এই ইনফরমেশনটা যেভাবে কাউকে খুঁজে বের করতে হয়নি ; আমি নিজেই জানিয়েছি । কোন একটা সুইটেবল সময়ে ইন্ডিভিজুয়াল এর পরিচয়ও পেয়ে যাবেন । এখন ক্লারিফাইয়ের জন্য আপাতত এতটুকুই ।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই পোস্ট ঘিরেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে অভিনেত্রী জানান, সেটি মূলত একটি নাটকের প্রচারণার অংশ ছিল।

তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পরও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। ফলে তার বাগদান সত্যিই সম্পন্ন হয়েছে কি না, কিংবা কাকে বিয়ে করতে যাচ্ছেন সেসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তার হবু জীবনসঙ্গীর পরিচয় বা বিয়ের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স