ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

'জোকস' মামলায় মুক্তি পেলেন ভারতী-শেখর

  • প্রকাশের সময় : May 3, 2026 ইং
'জোকস' মামলায় মুক্তি পেলেন ভারতী-শেখর ছবির ক্যাপশন: কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
২০১০ সালে দায়ের করা মামলাটি সম্প্রতি খারিজ করেছেন মুম্বাই হাইকোর্ট। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’র একটি পর্বে ভারতী ও শেখরের একটি জোকস ইসলাম ধর্মাবলম্বীদের মনে ধর্মীয় আঘাত তৈরি করে।ওই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’ বাক্যটি ব্যবহারের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয় দুই তারকার বিরুদ্ধে।
 
দীর্ঘ ১৬ বছর পর এ মামলায় আদালত রায় দেন, শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হবে।
 
মামলার শুনানিতে আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়।‘কমেডি সার্কাস কা জাদু’ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক। সেখানে ভারতী ও শেখরের ধর্মীয় আঘাতের কোনও উদ্দেশ্যের প্রমাণ মেলেনি। ছিল না কোন আক্রমণাত্মক আচরণও। এ কারণে আদালত মনে করছে পর্যবেক্ষণ, হাসির আবহ তৈরি করতেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে।তাই 'হাসির শো'-এর একটি সংলাপের আইনি লড়াইয়ের পথটা দীর্ঘ হলেও অবশেষে আদালত মামলাটি বাতিল ঘোষণা করে দুজনকেই অভিযোগমুক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স