ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

টিজারেই ঝড় তুলল ‘দৃশ্যম ৩’, এবার কি পরিবারকে বাঁচাতে পারবেন জর্জ

  • প্রকাশের সময় : Apr 30, 2026 ইং
টিজারেই ঝড় তুলল ‘দৃশ্যম ৩’, এবার কি পরিবারকে বাঁচাতে পারবেন জর্জ ছবির ক্যাপশন: ‘দৃশ্যম ৩’–এর পোস্টার। ইনস্টাগ্রাম থেকে
1768459961horizontal2.png
২০১৩ সালে মুক্তির পরই জিতু জোসেফের মালয়ালম থ্রিলার ব্যাপক জনপ্রিয়তা পায়। পরে এর সিক্যুয়েলটিও ব্যাপক প্রশংসিত হয়। একইভাবে ব্যবসায়িক সাফল্য পায় হিন্দি রিমেক দুটিও। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রে আছেন জর্জ, একজন সাধারণ কেব্‌ল ব্যবসায়ী। কিন্তু পরিবারকে বাঁচাতে তাঁর বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কম মানুষই। এবার আসছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘দৃশ্যম ৩’। গতকাল রাতে প্রায় দুই মিনিটের টিজার মুক্তির পর থেকেই অনলাইনে চলছে সিনেমাটি নিয়ে আলোচনা।এবারও ছবির কেন্দ্রে আছেন মোহনলাল, তাঁর আলোচিত চরিত্র জর্জকুট্টিকে নিয়ে। তার পরিবারের গল্পই আবার ফিরে আসছে। যে গল্পের শুরু হয়েছিল ‘দৃশ্যম’ দিয়ে, পরে আরও বিস্তৃত হয় সিক্যুয়েলে।

তৃতীয় কিস্তির পরিচালনা ও চিত্রনাট্যে আগের মতোই আছেন জিতু জোসেফ। তৃতীয় কিস্তিতে তিনি তুলে ধরতে যাচ্ছেন অতীতের দীর্ঘ ছায়া, যে অতীত কখনোই পুরোপুরি চুপ করে থাকে না। নতুন ট্যাগলাইন—দ্য পাস্ট নেভার স্টেজ সাইলেন্ট। এটি ইঙ্গিত দিচ্ছে, চাপা পড়ে থাকা গোপন সত্য আবার সামনে আসতে চলেছে এবং তার পরিণতি এড়ানো যাবে না।টিজারজুড়ে রয়েছে টান টান সাসপেন্স। আগের ছবিগুলোর মতোই মানসিক টানাপোড়েন আর নৈতিক দ্বন্দ্ব গল্পের চালিকা শক্তি হয়ে উঠবে—এমনই আভাস মিলেছে।

মোহনলালের সঙ্গে ফিরছেন পরিচিত মুখগুলোও—মীনা, অনসিবা আহাসান ও এস্থার আলী। অতীতের ঘটনায় যাদের জীবন বদলে গেছে, সেই চরিত্রগুলোই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সংকটে।আগের কিস্তিতে রয়ে যাওয়া নানা প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি, ‘দৃশ্যম ৩’ আরও জটিল ও তীব্র গল্পের দিকে এগোচ্ছে। দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় রাখার প্রতিশ্রুতিও যেন স্পষ্ট।

ফ্র্যাঞ্চাইজিটি ভারতীয় সিনেমায় আলাদা এক জায়গা তৈরি করেছে—পারিবারিক আবেগ আর অপরাধ তদন্তকে একসুতোয় গেঁথে। সাধারণ এক পরিবারের গল্প কীভাবে হাই-স্টেক থ্রিলারে রূপ নেয়, সেটাই এই ফ্র্যাঞ্চাইজির বিশেষত্ব।

টিজার দেখে বোঝা যায়, অতীতের ছায়া আবার তাড়া করেছে জর্জের পরিবারকে। এবারও পরিবারকে বাঁচাতে জর্জ নতুন বুদ্ধি করবেন। কিন্তু শেষ রক্ষা হবে কি? সেটা জানা যাবে ছবিটি মুক্তির পরই। আগামী ২১ মে প্রেক্ষাগৃহে আসবে ‘দৃশ্যম ৩’। অজয় দেবগন অভিনীত হিন্দি সিক্যুয়েলের কাজও শুরু হয়ে গেছে। তবে হিন্দি ‘দৃশ্যম ৩’ কবে মুক্তি পাবে, সেটি নিশ্চিত নয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স