ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ভাইরাল ছবিটির ব্যাখ্যা দিলেন মুসাদ্দিক

  • প্রকাশের সময় : Apr 28, 2026 ইং
ভাইরাল ছবিটির ব্যাখ্যা দিলেন মুসাদ্দিক ছবির ক্যাপশন: ডাকসু নেতা মুসাদ্দিকের ভাইরাল ছবি। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে তাকে এক ব্যক্তির দিকে আঙুল উঁচু করে কথা বলতে দেখা গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় শুরু হয়েছে।

সদ্য ভাইরাল হওয়া সেই ছবিটি নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন ডাকসুর এই নেতা।

নিম্নে কালবেলার পাঠকদের জন্য মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

ছড়িয়ে পড়া একটি স্থিরচিত্র দেখে যারা কষ্ট পেয়েছেন শুরুতেই তাদের নিকট দুঃখপ্রকাশ করছি। যারা জেনে-বুঝে কাট ছবি নিয়ে অপপ্রচার করছেন তাদের নিন্দা জানাচ্ছি।

মূলত কনফারেন্স রুমে আমাদের সবাইকেই বসতে বলা হয়। ব্যাপারটা এমন না যে, স্যার দাঁড়িয়ে ছিলেন আর আমরা বেয়াদবি করে বসেছিলাম। স্যার নিজেও বসা ছিলেন এবং আমাদেরও বসার অনুমতি দিয়েছিলেন। যে সময়ের কাট করা ছবি ছড়ানো হচ্ছে ওই সময়টায় প্রক্টর স্যার বারবার ভিসি স্যারের কাছে যাচ্ছিলেন আমাদের ম্যাসেজ নিয়ে, আবার আসছিলেন স্যারের ম্যাসেজ নিয়ে। এরকম আসা-যাওয়ারত অবস্থায় থাকার কারণে স্যার তখন দাঁড়িয়ে কথা বলছিলেন আমাদের সাথে। এই সময়েরই একটা কথোপকথনের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে, ক্রপ করে, কাটছাঁট করে ছবি বানিয়ে তা প্রচার করা হচ্ছে। ইভেন কনফারেন্স রুমে সবাই বসেছিলেন, শুধু আমার ছবিটাই কাট করা হয়েছে।স্যাররা বলছিলেন এখানে কোনো সাংবাদিক থাকতে পারবে না। আমরা চাচ্ছিলাম সাংবাদিকরা থাকুক। কী কথাবার্তা হচ্ছে তা সংবাদপত্রের মাধ্যমে দেশবাসী জানুক। কিন্তু সাংবাদিকদের সামনে ভিসি স্যার কেন যেন আসতে রাজি হচ্ছিলেন না। এগুলো নিয়েই প্রক্টর স্যারের সাথে আমাদের বার্গেইনিং হচ্ছিল।

প্রক্টর স্যার ভিসি স্যারের কাছে যাচ্ছিলেন আমাদের মেসেজ জানাতে। আবার ভিসি স্যারের থেকে আমাদের কাছে আসছিলেন স্যারের ম্যাসেজ নিয়ে। এরকম বার্গেইনিং বেশ কিছুক্ষণ চলে। এরই মধ্যে কোনো এক সময় ছবিটা স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং ক্রপ করে শুধু আমার অংশটাই নেওয়া হয়েছে।

গতদিনের হামলার পর এখনো আমার পুরো শরীরে ব্যথা থাকার কারণে আমার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল। তারপরও যখন কথা বলেছি তখন দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি দ্রুত সুস্থ হয়ে উঠি।

[আমি শিক্ষকদের কতটা সম্মান করি বা না করি এটা আমার বিভাগের শিক্ষকদের নিকট জানতে চাইতে পারেন। আমি আমার নিজের কাছে শতভাগ সৎ।

সুতরাং কে কি বলল কী অপপ্রচার করল এবং তার জন্য কারা প্রভাবিত হচ্ছেন, কী বলছেন সেটি নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই। যারা আমার শুভানুধ্যায়ী কেবলমাত্র তাদের উদ্দেশ্যেই এই ব্যাখ্যা দেওয়া]


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স